দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শত্রুপক্ষের সম্ভাব্য হামলার প্রস্তুতির অভিযোগে ইরানে ১২০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমের বরাতে জানানো হয়, আটক ব্যক্তিরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট এবং তারা ‘শত্রুপক্ষের সামরিক হামলার জন্য মাটিতে প্রস্তুতি নিচ্ছিল’ বলে দাবি করেছে আইআরজিসি।
প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে সাতজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যারা সংবেদনশীল স্থানের অবস্থান তথ্য তাদের কেন্দ্রের কাছে পাঠাচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এছাড়া মাজানদারান প্রদেশে ৬৯ জন এবং কেরমান প্রদেশে আরও ৫১ জনকে আটক করা হয়েছে। কেরমানে তিনটি ‘গোয়েন্দা দল’ শনাক্ত করার কথাও জানিয়েছে আইআরজিসি।
তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি।
এমএস/